দ্রাব্যতা
দ্রাব্যতা
দ্রব, দ্রাবক, দ্রবণ
- দ্রবঃ মিশ্রণে যা মেশানো হচ্ছে।
- দ্রাবকঃ যার সাথে মেশানো হচ্ছে।
- দ্রবণঃ দ্রব ও দ্রাবক মেশানোর ফলে যা তৈরী হচ্ছে।
যেমনঃ ট্যাং বানানোর ক্ষেত্রে,
দ্রাব্যতা বা দ্রবণীয়তা
দ্রাব্যতা বা দ্রবণীয়তার সংজ্ঞাঃ নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকেই দ্রাব্যতা বলা হয়।
- সম্পৃক্ত দ্রবণঃ দ্রবণে সর্বোচ্চ যতটুকু দ্রব সম্পূর্ণ মিশ্রিত (সমসত্ব) অবস্থায় থাকতে পারে, ততটুকুই যদি থাকে তবে তা সম্পৃক্ত দ্রবণ।
- অসম্পৃক্ত দ্রবণঃ দ্রবণে সর্বোচ্চ যতটুকু দ্রব সম্পূর্ণ মিশ্রিত (সমসত্ব) অবস্থায় থাকতে পারে, তার চেয়ে যদি কম থাকে তবে তা অসম্পৃক্ত দ্রবণ।
- অতিপৃক্ত দ্রবণঃ দ্রবণে সর্বোচ্চ যতটুকু দ্রব সম্পূর্ণ মিশ্রিত (সমসত্ব) অবস্থায় থাকতে পারে, তার চেয়ে যদি বেশী থাকে তবে তা অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ একটা দ্রবণ সম্পৃক্ত হয়ে যাওয়ার পর যদি আরও দ্রব যোগ করা হয় তাহলে সেটা আর মেশে না; তলানি পড়ে যায়। এই অবস্থাটাই অতিপৃক্ত অবস্থা।
দ্রাব্যতা নির্ণয়ের একক তিনটা
- g/100g (প্রতি ১০০ গ্রাম দ্রাবকে g এককে দ্রবের পরিমান। এটার একক থাকে না। g তে g তে কাটাকাটি। তাই প্রশ্নে একক না থাকলে এটাই ধরে নিতে হবে।)
- g/L (প্রতি লিটার দ্রবণে g এককে দ্রবের পরিমান। এই পদ্ধতিকে অনেক ক্ষেত্রে নরমালিটি (Normality) ও বলা হয়।)
- mol/L বা M (প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে তার পরিমান। এটা হচ্ছে মোলারিটি যা আমরা ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি।)
কনসেপ্ট (g/100g):
* 50℃ তাপমাত্রায় পানিতে NaCl এর দ্রাব্যতা 15 এর অর্থঃ
- দ্রবের পরিমাণ = 15 g
- দ্রাবকের পরিমাণ = 100 g
- সম্পৃক্ত দ্রবণের পরিমাণ = 15+100= 115 g
সূত্রঃ

বা,
:::info
👉🏽 এখানে,
S = দ্রাব্যতা
m = দ্রবের ভর (g এককে)
M = সম্পৃক্ত দ্রবণের ভর (g এককে)
M-m = দ্রাবকের ভর (g এককে)
:::
কনসেপ্ট (g/L):
* 50℃ তাপমাত্রায় পানিতে NaCl এর দ্রাব্যতা 250 g/L এর অর্থঃ
- দ্রবের পরিমাণ = 250 g
- সম্পৃক্ত দ্রবণের পরিমাণ = 1 L = 1000 mL

বা,
:::info
👉🏽 এখানে,
m = দ্রবের ভর (g এককে)
M = সম্পৃক্ত দ্রবণের আয়তন (Liter এককে)
:::
কনসেপ্ট (mol/L বা M):
* 50℃ তাপমাত্রায় পানিতে NaCl এর দ্রাব্যতা 0.3 mol/L বা 0.3 M এর অর্থঃ
- দ্রবের পরিমাণ = 0.3 mol
- সম্পৃক্ত দ্রবণের পরিমাণ = 1 L = 1000 mL
সূত্রঃ

বা,
:::info
👉🏽 এখানে,
m = দ্রবের ভর (mol এককে)
M = সম্পৃক্ত দ্রবণের আয়তন (Liter এককে)
:::
Demo Questions
১। 40°C তাপমাত্রায় কোন দ্রব্যের দ্রাব্যতা 80 হলে ঐ তাপমাত্রায় 1kg সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব এবং দ্রাবক লাগবে?
সমাধানঃ
নিয়ম ১ঃ (ঐকিক নিয়ম)
দ্রাব্যতা 80
ধরি, দ্রাবক 100g
∴ দ্রবীভূত দ্রব 80g
∴ সম্পৃক্ত দ্রবণ (100 + 80) g = 180g
সম্পৃক্ত দ্রবণ 180g - এ দ্রব আছে, 80g
তাহলে,
1000g - এ দ্রব আছে (80 × 100) ÷ 180 g = 444.444g
∴ দ্রব = 444.444g
∴ দ্রাবক = (1000 - 444.444) g = 555.56g
নিয়ম ২ঃ (সূত্র)
∴ দ্রব = 444.444g
∴ দ্রাবক = (1000 - 444.444) g = 555.56g
২। কোন দ্রব্যের দ্রাব্যতা 60g/L হলে ঐ তাপমাত্রায় 250g সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব এবং দ্রাবক লাগবে? [আপেক্ষিক গুরুত্ব 2] (Ans. 7.5g, 242.5g)
৩। 35°C তাপমাত্রায় 20g NaCl এর সম্পৃক্ত দ্রবণকে নেওয়া হলো। এ দ্রবণকে বাষ্পীভূত করে 5.295g শুষ্ক NaCl এর অবশেষ পাওয়া গেল। 35°C তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা নির্ণয় কর। (Ans. 36.008)
৪। 35°C তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50mL সম্পৃক্ত দ্রবণে কোন দ্রব্যের 12.5g দ্রবীভূত আছে। এ তাপমাত্রায় দ্রব্যের দ্রাব্যতা (g/100g) এবং (g/L) এককে নির্ণয় কর। (Ans. 25, 250g/L)
৫। 60°C তাপমাত্রায় 150g KNO3 দ্রবণকে সম্পৃক্ত করতে গেলে তাতে আরও 22g KNO3 যোগ করতে হয় অথবা তা থেকে 20g পানি বাষ্পীভূত করতে হয়। তাহলে, 60°C তাপমাত্রায় KNO3 এর দ্রাব্যতা (g/100g) কত? (Ans. 110)